ঢাকাFriday , 3 May 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই হেলপার নিহত

দেশ সময়
May 3, 2024 1:32 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে মুরগীবহনকারী পিকআপ ভ্যানের ধাক্কায় দুই হেলপার নিহত ও পিকআপ ভ্যানের চালক আহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার, কুমুরিয়া গ্রামের পান্নু মিয়ার পুত্র শামিম (১৮) ও কুড়িগ্রাম জেলার নাগেস্বরী থানার গোলাদিপাড় গ্রামের আব্দুস সামাদের পুত্র আবুল কাশেম (২১)।

জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শুক্রবার সকালে দ্রুতগামী একটি মুরগীবাহী পিকআপ ভ্যান মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পিছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এসময় মুরগিবাহী পিকআপ ভ্যানের হেলপাড় শামীম ও আবুল কাসেম ঘটনাস্থলেই নিহত হন এবং চালক আহত হন।

Advertisement

নাওজোড় হাইওয়ে থানার ওসি মো: শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।