ঢাকাSunday , 11 June 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মৃত-২ আহত-২

দেশ সময়
June 11, 2023 9:22 am
Link Copied!

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক, সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ভেতরে থাকা দুইজন যাত্রী মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে দু’জন। নিহত দুই ব্যক্তির নাম- সজীব ও শাহিনকে শনাক্ত করেছে পুলিশ। তবে আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
রোববার সকালে ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বেতারকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিলো। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি-সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মৃত্যু হয়। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। গুরুতর আহত হন আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এলাকাবাসী ।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, এ ঘটনায় ২ জন ঘটনাস্থলে মৃত্যু হয়। আরও দুজনকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা বর্তমানে ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে। তবে ট্রাকটিকে জব্দ করা গেলেও ঘাতক চালক পালিয়ে গেছেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।