ঢাকাMonday , 12 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে জঙ্গল থেকে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

দেশ সময়
June 12, 2023 5:56 pm
Link Copied!

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বরাব এলাকার জঙ্গল থেকে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাদ্দাম হোসেন (২৫) পাবনা জেলার ইশ্বরদী উপজেলার আলতাপাড়া গ্রামের হাতেম মোল্লার ছেলে । তিনি উপজেলার মৌচাক ভান্নাড়া পূর্বপাড়া স্থানীয় বাবুর বাসার ভাড়াটিয়া।

স্থাানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সাদ্দাম অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। এরপর আর তার খোঁজ পাওয়া যায়না। সোমবার উপজেলার বরাব এলাকায় একটি জঙ্গলে ওই যুবকের গলাকাটা লাশ দেখতে পায়। এলাকাবাসী পুলিশে খবর দিলে মৌচাক পুলিশ ফাঁড়ির পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে ।

Advertisement

নিহত সাদ্দামের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম বিষষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে পরিবার তার লাশ শনাক্ত করেছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় নিহত সাদ্দাম নেশা করতেন।

মরদেহ ময়নাতদনের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই এবং মাদক সংশ্লিষ্ট কারণে তাকে গলা কেটে হত্যা করেছে। অটোরিকশাটি পাওয়া যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar