ঢাকাMonday , 6 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরের অবৈধ স্থাপনা উচ্ছেদ বন বিভাগের কোটি টাকার জমি উদ্ধার

দেশ সময়
May 6, 2024 4:37 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের পূর্ব চান্দরার মাটিকাটা রেললাইন এলাকায় বন বিভাগের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছে কোটি টাকা মূল্য জমি উদ্ধার করেছে বন বিভাগ।

Advertisement

রোববার (৫মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস ও কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু দখলদার ব্যক্তিরা মাটিকাটা রেললাইন বাজার এলাকায় বন বিভাগের গরাজী গাছ কেটে জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিলেন।

Advertisement

বিষয়টি উদ্বতরন কর্মকর্তা নজরে এলে
সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বন বিভাগ। এসময় সেখানে গড়ে উঠা শতাধিক দোকান ও স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। পরে উদ্ধারকৃত জমিতে পিলার স্থাপন করে বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়।

কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তা মনিরুল করিম বলেন, কিছু অসাধু ব্যক্তিরা দীর্ঘদিন বনের জমি দখল করে সুবিধা ভোগ করেছে। আমরা এসব স্থাপনা উচ্ছেদ করেছি। এবং পর্যায়ক্রমে আরও দখল হওয়া জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar