ঢাকাSunday , 10 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সমাবেশ

দেশ সময়
November 10, 2024 12:40 pm
Link Copied!

সড়কে অনাকাক্ষিত দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে:
লায়ন হাকিম আলী

Advertisement

অব্যবস্থাপনা আর সচেতন না হবার কারণে প্রতিনিয়ত সড়কপথ যেন মৃত্যুকূপে পরিণত হচ্ছে। প্রতিদিন সম্ভাবনাময় অনেক জীবন লাশ হয়ে যাচ্ছে চোখের সামনে। এমন মন্তব্য করেছেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (জেলা-৩১৫ বি-৪) রিজিয়ন চেয়ারপার্সন-১ এবং ডায়মন্ড সিমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলী।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচ) চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” শীর্ষক শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বলেন, বিশেষ করে অদক্ষ চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল এর অন্যতম কারণ। পাশাপাশি দায় রয়েছে কিছু পথচারীর ঝুঁকিপূর্ণভাবে সড়ক পারাপার। তাই অনাকাক্ষিত সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তাতে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে।
সোমবার (৪ নভেম্বর ২০২৪) কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ডায়মন্ড সিমেন্টের সেলস্ ও মার্কেটিং বিভাগের জিএম আব্দুর রহিম, স্বাগত বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।
কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম উত্তর জেলা কমিটির আহবায়ক জয় দাশ গুপ্ত, ডায়মন্ড সিমেন্টের এজিএম মোঃ কামরুজ্জামান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম জুলফিকার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।