ঢাকাWednesday , 13 December 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি’র দোকানসহ ৯ টি দোকানে চুরি

দেশ সময়
December 13, 2023 8:32 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় অভিজাত ৯ টি দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে পৌর শহরের সদর রোড এবং নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সিসি টিভি ফুটেজে দেখাযায় সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য মিলে এ চুরির ঘটনা ঘটায়। ব্যাবসায়ীদের দেয়া তথ্য মতে, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি’র গার্মেন্টস ব্যবসায়ী প্রতিষ্ঠান সুবর্ণা বস্ত্রালয়ের ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ আশি হাজার ও নান্নুট্রেডার্স’র চল্লিশ হাজার টাকাসহ ৯টি দোকান থেকে নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা চুরি হয়েছে। এছাড়া, পন্য সামগ্রীসহ আনুমানিক দেড় লক্ষাধীক টাকা লুটে নিয়েছে চোর চক্ররা। চুরি হওয়া দোকান গুলো হলো, সদর রোডস্থ কাজী ড্রাগ, নান্নু ট্রেডার্স এবং নতুন বাজারের সুবর্ণা বস্ত্রালয়, নুর বস্ত্রালয়, তাহিরা ফ্যাশন, শাহী গার্মেন্টস, বাদশা লাইব্রেরী, শাহা কেবিন ও নরেন্দ্র শাহার মুদি দোকান। এসকল দোকানের সিসি কয়ামেরায় ধারন কৃত ভিডিওতে দেখাযায়, তিন সদস্যের চোর চক্রের মুখে কোন মুখোশ ছিলনা। একদম ফ্রী স্টাইলে প্রথমে সাটারের হাতল ধরে টেনে সামান্য ফাকা করে একটি বাঁশের সাহায্যে নিয়ে ভিতরে প্রবেশ করে টাকা পয়সা লুটে নির্বিঘ্নে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনা ঘটায় কলাপাড়া ব্যাবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে। ব্যাবসায়ীরা জানান, বাজারে নাইটগার্ড না থাকায় চোরের দল সহজেই এ কাজ করতে সাহস পেয়েছে।
এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে। ব্যাবসায়ীদের পক্ষ থেকে এবিষয়ে মামালার প্রস্তুতি চলছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।