ঢাকাThursday , 30 November 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান’র মনোনয়ন পত্র জমা, কাফনের কাপড় জড়িয়ে ভোটার সমর্থকদের আগমন

দেশ সময়
November 30, 2023 1:52 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন দুপুরে কলাপাড়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন। এরআগে মনোনয়ন পত্র জমাদান উপলক্ষে আনন্দ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দ মিছিলে মাথায় কাফনের কাপড় শরীরে জড়িয়ে কয়েক হাজার ভোটার সমর্থকরা অংশগ্রহণ করেন। ওইদিন সকালে পৌর শহরের গোডাউন ঘাট নামক স্থানে নৌকার সমর্থকদের হাতে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের দুইজন সমর্থককে কুঁপিয়ে আহত করার ঘটনা ঘটলে তার ভোটার সমর্থকরা কাফনের কাপড় পরে মিছিলে অংশগ্রহন করেন। এসময় প্রতিপক্ষের শতবাধা উপেক্ষা করে অনুষ্ঠান স্থল জন সমুদ্রে রুপান্তরিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, রাঙ্গাবালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটু, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান সুজন মোল্লা, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মো. নাসির উদ্দিন প্রমুখ। এসময় কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুরের বিভিন্ন স্তরের কয়েক হাজার ভোটার সমর্থকসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রি স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান তালুকদার’র পক্ষে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।