ঢাকাSunday , 12 November 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় রাতের আধারে ঘরবাড়ি ভাঙ্গচুর ও নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

দেশ সময়
November 12, 2023 1:01 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় রাতের আধারে ঘরবাড়ি ভাঙ্গচুর ও ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের ফেরদৌস মৃধার বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে। এসময় সন্ত্রাসীরা তার ঘরে থাকা ১ লক্ষ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে ফেরদৌস মৃধার স্ত্রী শিল্পি বেগম অভিযোগ করেন। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ওই বাড়ির কয়েকটি গাছপালা কেটে রেখে যায়।

Advertisement

শিল্পি বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী ফেরদৌস মৃধা মহিপুরের একটি বরফ কলে কাজ করে। প্রায় দিনই বাড়িতে তার ছোট্ট মেয়ে আর সে একা থাকে। কয়েকদিন আগে তার স্বামী ১ লক্ষ ১০ হাজার টাকায় তাদের দু’টি গরু বিক্রি করে। এ টাকা থেকে ৫ হাজার টাকা খরচ করে বাকী টাকাগুলো বাড়িতেই রাখে। এ বিষয়টি সন্ত্রাসীরা জানতো বলে তিনি দাবী করেন। ঘটনার দিন রাতে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী মাসুম মজুমদার তার কয়েকজন সঙ্গীদের নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। তারা লাথি দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ফেলে। ঘরে ঢুকে শিল্পি বেগমের গলায় দেশিয় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে লুকিয়ে রাখা টাকা হাতিয়ে নেয়। যাওয়ার সময় বাড়ির কলাগাছ ও ফলন্ত পেপে গাছ কেটে রেখে যায়। এবিষয়ে তিনি আইনগত সহায়তা চেয়ে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

তবে, এসকল বিষয় অস্বীকার করে অভিযুক্ত মাসুম মজুমদার বলেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার উপর মিথ্যা দোষ চাপানো হচ্ছে। ঘটনার সময় আমি অন্য একটি কাজে পাখিমারা ছিলাম। তার একাধিক প্রমানও রয়েছে।

Advertisement

কলাপাড়া থানার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা বলেন, ওইদিন সন্ধ্যায় অভিযোগকারী শিল্পি বেগমের স্বামী ফেরদৌস মৃধা ও অভিযুক্তদের মাঝে কোন একটি বিষয় নিয়ে ঝামেলা হয়। এর সূত্র ধরে তারা ওই বাড়িতে গিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি। বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। তবে, টাকার বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি সাংবাদিকদের জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।