ঢাকাSunday , 23 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় রাজমিস্ত্রী আল আমিনকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুবৃত্তরা

দেশ সময়
July 23, 2023 4:14 pm
Link Copied!

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: বাড়ি থেকে ডেকে নিয়ে রাজমিস্ত্রী আল আমিন প্যাদাকে বে-ধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুবৃত্তরা।
কলাপাড়া উপজেলার চাকাইয়া ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামের মো,শাহালম প্যাদার বসত বাড়ি থেকে ২২ জুলাই শনিবার সন্ধার দিকে গামুরবুনিয়া গ্রামের মনির হাওলাদারের পুত্র হোন্ডাচালক হাসান হাওলাদার শুকৌশলে বেড়ানোর কথা বলে রাজমিস্ত্রী আল আমীন প্যাদাকে কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার রাখাইন পাড়ার পুর্ব পার্শে বালির মাঠে নিয়ে আসে। সেখানে আগে থেকেই ৭/৮জনের সন্ত্রাসী বাহিনী ওৎ পেতে ছিল।আলআমিন সেখানে পৌঁছামাত্র কিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে আল আমিনকে।
রক্তাক্ত জখম করে ৭/০৮ জনের দুবৃত্তরা এ ঘটনা নিয়ে কেস মামলা করলে খুন জখমের হুমকী দিয়ে বীরদর্পে চলে যায়।মুমুর্ষ আল আমিন রিক্সা যোগে কলাপাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে যায় এবং মোবাইল ফোনে বাবা মাকে জানায়।
কলাপাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আল আমিন,কান্নাভেজা কন্ঠে জানায় ফেইসবুকের একটি ফেইক আইডি কেন্দ্র করে সন্দেহ জনক ভাবে হোন্ডা চালক হাসানের সহায়তায় মারধরের ঘটনার কথা জানায়।হাসান কে ছাড়া অন্য কাউকে চিনেনা আল আমিন প্যাদা।
এ ঘটনায় ২৩ জুলাই রবিবার আল আমিন”র বাবা মো,শাহালম প্যাদা বাদী হয়ে হোন্ডা চালক হাসান হাওলাদারকে প্রধান আসামী করে অগ্গাত ০৭/৮ জনকে আসামি করে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এস আই মো,আলী হোসেন”র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,অভিযোগ পেয়েছি, তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্হা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।