ঢাকাMonday , 11 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই জেলে দ্বগ্ধ

দেশ সময়
December 11, 2023 4:16 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই জেলে অগ্নি দ্বগ্ধ হয়েছে। জেলেরা হলো হারুন পাহলান (৬৫) ও আবুল সরদার (৫৫)। এসময় ট্রলারটির একাংশ বিধ্বস্ত হয়। রবিবার রাত ৯ টার দিকে ধূলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ঝলসে যাওয়া ওই দুই জেলেকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। এরমধ্যে হারুন পাহলানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে আবুল সরদারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদের বাড়ি পার্শ্ববতী গলাচিপা উপজেলার আমখোলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সাগরে যাওয়ার জন্য ছয় জেলে প্রস্তুতি নিচ্ছিলেন। রাতের খাবারের জন্য জেলে হারুন পাহোলান ট্রলারে রান্না করছিলো। হঠাৎ বিস্ফোরণে ট্রলারটির সামনের অংশ ভেঙ্গে উড়ে যায়। এসময় অন্য জেলেরা আতংকিত হয়ে নদীতে ঝাপিয়ে পরে। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই জেলে মারাত্মকভাবে অগ্নি দ্বগ্ধ হয়।
কলাপাড়া স্বাস্থ্য কমপেপ্লক্সের মেডিকেল অফিসার ডা:আব্দুল করিম জানান, আবুল সরদারের শরীরের বভিন্নি অংশ পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল রেফার করা হয়েছে ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন তালুকদার সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar