ঢাকাMonday , 10 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতি’র নির্বাচনে আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ

দেশ সময়
July 10, 2023 1:15 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীর কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতি লিমিটেড এর নির্বাচন। ইতোমধ্যে সকল প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে, সাধারন সম্পাদক পদ প্রার্থী মাও. মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তিনি ভোটারদের প্রভাবিত করতে তাহার প্রতীকে সীলসহ নমুনা ব্যালট পেপার সরবরাহ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মিলাদের নামে নির্বাচনী জনসভা ও খাবার বিতরণ করছে বলেও অভিযোগ রয়েছে।
বিষয়টি স্বীকার করে অভিযুক্ত মাও. মো. শহিদুল ইসলাম বলেন, আমার ভুল হয়েছে, ভবিষ্যতে এরকম আর হবে না।
কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতি’র প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মো. বশির উদ্দিন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই প্রার্থীকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। সে এধরনের কাজ আর করবেনা বলে স্বীকারোক্তি দিয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar