ঢাকাSunday , 21 April 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

দেশ সময়
April 21, 2024 4:54 pm
Link Copied!

কেপিসি নিউজ ডেস্ক: পটুয়াখালী কলাপাড়ায় নিপা (১৯) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। রবিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামে তার শশুড়বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিপা ওই গ্রামের স্বপন সাজির ছেলে শাওন সাজির স্ত্রী। সে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামের মৃত বশির মিয়ার মেয়ে।

Advertisement

মৃতের নানি সাফিয়া বেগম জানান, আড়াই বছর আগে তার নাতির বিয়ে হয়। নাতির স্বামী শাওন সাজি একজন জেলে। সে বেশিরভাগ সময় নদীতে থাকে। তার শাশুড়ি বিদেশ থাকে। বেশিরভাগ সময়ই নিপা ও তার শশুড় একা বাড়িতে থাকতো। শশুড় স্বপন সাজির চারিত্রিক স্বভাব ভালো ছিলো না। তিনি একদিন নাতি বাড়িতে বেড়াতে এসে তার কুনজরের স্বীকার হন এমনটিই অভিযোগ করেন তিনি। তবে, নাতির রহস্যজনক মৃত্যুতে সে বাকরোদ্ধ হয়ে পরেছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।