ঢাকাMonday , 4 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

এ মাসেই মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

দেশ সময়
November 4, 2024 6:17 pm
Link Copied!

চলতি মাসেই মাঠে নামছে ব্রাজিল-আজেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুটি করে ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। 

Advertisement

বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় চলতি মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে খেলবে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। ১৫ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা। ২০ নভেম্বর ভোর ৬টায় বছরের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ছয়বারের দেখায় দুটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। একটি ম্যাচে জয় পেয়েছে প্যারাগুয়ে ও তিনটি ম্যাচ ড্র হয়েছে। আর পেরুর বিপক্ষে সবশেষ ১৪ ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে। 

Advertisement

এদিকে ১৪ নভেম্বর রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের ম্যাচে ২০ নভেম্বর ভোর পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। ভেনেজুয়েলার বিপক্ষে সবশেষ ১৮ ম্যাচের ৯ ম্যাচে ব্রাজিল জয় পেলেও শেষ ম্যাচে করেছে ড্র। 

অন্যদিকে চলতি বছরের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। টাইব্রেকারে সেই ম্যাচে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল উরুগুয়ে। 

১৫২ বছরের ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন মেসি

এখনো পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয়, দুটি হার ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে শীর্ষে আছে আর্জেন্টিনা।

১০ ম্যাচে পাঁচটি জয়, চার ম্যাচ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।