ঢাকাMonday , 4 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

উপাচার্যের সঙ্গে আলোচনা প্রত্যাখান জবির আন্দোলনরত শিক্ষার্থীদের

দেশ সময়
November 4, 2024 1:51 pm
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এদিকে উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য ডাকা হলে তা প্রত্যাখান করেন তারা।

Advertisement

এর আগে সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আধা ঘন্টা রাস্তা অবরোধের পর পুণরায় মিছিল নিয়ে ক্যাম্পাসে এসে উপাচার্যের ভবন ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Advertisement

এসময় উপাচার্যের সঙ্গে আলোচনার জন্য ডাকা হলে শিক্ষার্থীরা তা প্রত্যাখান করে স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে, বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী অপু বলেন, আমরা কনফারেন্স রুমে এসির বাতাস খেতে বসবো না, আমাদের সঙ্গে বসতে হলে রাজপথে আসতে হবে, প্রয়োজনে শান্ত চত্বরে বসতে হবে।

আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান কালবেলাকে বলেন, আমাদের দাবি মন্ত্রণালয়ের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নয়। আজকের মধ্যে তিন দফা দাবি মানা না হলে আগামীকাল শান্ত চত্বরে সকাল সাড়ে এগারোটায় জড়ো হয়ে তাঁতিবাজার অবরোধ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।