ঢাকাMonday , 28 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উত্তরে ড্রোন পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া

দেশ সময়
October 28, 2024 5:39 pm
Link Copied!

উত্তর কোরিয়ার সীমানায় ড্রোন পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ করেছে। 

Advertisement

রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর পদক্ষেপের নিন্দা জানিয়ে পিয়ংইয়ং বলেছে, এটি সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাতে সোমবার রয়টার্স এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি মাসে অন্তত তিনবার তাদের রাজধানী শহরের ওপর দিয়ে ড্রোন উড়িয়েছে দক্ষিণ কোরিয়া। ড্রোন থেকে উত্তর কোরিয়া বিরোধী লিফলেট বিলি করা হয়েছে।

Advertisement

উত্তর কোরিয়া কর্তৃপক্ষের দাবি, বিধ্বস্ত ড্রোনের ফ্লাইট কন্ট্রোল প্রোগ্রাম বিশ্লেষণ করে ২৩০টির বেশি ফ্লাইট প্ল্যান ও লগের তথ্য পেয়েছে তারা। ২০২৩ সালের জুন মাস থেকে ‘রাজনৈতিক অপপ্রচার’ চালাতে এই ড্রোন ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করেছে তারা।

কেসিএনএ থেকে বিধ্বস্ত কিছু ড্রোনের ছবি প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, এগুলো দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ড্রোন।

Advertisement

অভিযোগের বিষয়ে সরাসরি মন্তব্য করেনি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের পক্ষ থেকে কেবল জানানো হয়েছে, পিয়ংইয়ংয়ের ‘একপাক্ষিক দাবি যাচাই করা বা অভিযোগের জবাব দেওয়ার’ প্রয়োজনীয়তা বোধ করছে না তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar