ঢাকাThursday , 3 August 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুব্রত বড়াল পুলিশের খাঁচায়

দেশ সময়
August 3, 2023 11:49 am
Link Copied!

শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় ১৬০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সুত্রে জানা যায় উপজেলার হারতা ৭নং ওয়ার্ডের মৃত শরৎচন্দ্র বড়ালের ছেলে সুব্রত বড়াল(৩০), গত বুধবার রাত ১১টার দিকে হারতা বাজার দক্ষিণ পাড়ে একটি ব্রীজের সামনে ছত্তার কাজীর বাড়ীর সামনে মাদক ক্রয়-বিক্রয়ের সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এসআই তরুণ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাপক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুব্রতকে ১৬০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে।এ ঘটনায় এসআই তরুন কুমার বাদী হয়ে ৩ আগষ্ট অভিযুক্ত মাদক ব্যবসায়ী সুব্রত বড়ালের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান মাদক ব্যবসায়ী সুব্রত বড়ালের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে এবং তাকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এদিকে চিন্হিত মাদক ব্যবসায়ী সুব্রতকে গ্রেফতার করায় পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানান তাদের এ অভিযান চলমান এবং অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।