ঢাকাSaturday , 26 October 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইরানে ইসরায়েলি হামলা, নিন্দা জানালো সৌদি আরব-মালয়েশিয়া

দেশ সময়
October 26, 2024 2:18 pm
Link Copied!

ইরানের বিভিন্ন অঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব ও মালয়েশিয়া। সৌদি আরব জানিয়েছে, এটি একটি দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন।

সৌদির পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই অঞ্চলে ধারাবাহিক উত্তেজনার বিরোধীতা করে সৌদি আরব। তাছাড়া এই অঞ্চলের মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করে এমন সংঘাতও চায় না সৌদি আরব।

একই সঙ্গে সব পক্ষকে সর্বোচ্চ সংযম ও উত্তেজনা কমানোরও আহ্বান জানিয়েছে দেশটি।

এদিকে ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে একটি বিবৃতি জারি করেছে মালয়েশিয়াও। এই হামলাকে সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে দেশটি।

Advertisement

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি ধারাবাহিক সংঘাতের ইতি টানার কথা বলেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে অঞ্চলটি যুদ্ধের দ্বারপ্রান্তে বলেও জানানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।