ঢাকাMonday , 18 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন মাসুদ বিন সাঈদী

দেশ সময়
November 18, 2024 12:05 pm
Link Copied!

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে তাদের দেখতে যান মাসুদ বিন সাঈদী।

সোমবার (১৮ নভেম্বর) সকালে তিনি আদালতে যান।

এদিকে, ১৫ অক্টোবর মাসুদ বিন সাঈদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ট্রাইব্যুনাল ইজ রেডি। এবার আসো খেলা হবে! খু’নি হাসিনার বানানো আইনে এবং তারই বানানো ট্রাইব্যুনালে হাসিনা আর তার দোসরদের বিচার হবে ইনশাআল্লাহ।

Advertisement

খেলাটা এখন হবে সংবাদিকদের এ প্রশ্নের উত্তরে মাসুদ বিন সাঈদী বলেন, এ কথা বলেছি মূলত ন্যায়বিচার প্রতিষ্ঠা প্রসেঙ্গে। কারণ আওয়ামী লীগ এ ট্রাইব্যুনাল দিয়ে বাংলাদেশকে বিভাজন করেছে। এ ট্রাইব্যুনালকে ব্যবহার করে দেশের বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে। সে ট্রাইব্যুনাল আবার প্রস্তুত হয়েছে। আমরা বিশ্বাস করি, এ ট্রাইব্যুনালে এখন ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না । আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। তারা জুলুম করেছে, জুলুমের বিচার হচ্ছে; এটাই দেখতে এসছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।