ঢাকাSaturday , 26 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ নিষিদ্ধ হোক আমরা চাই না, বললেন বিএনপির যুগ্ম মহাসচিব

দেশ সময়
October 26, 2024 12:46 pm
Link Copied!

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আছে, কিন্তু আমরা নিষিদ্ধ করতে চাই না। বিএনপি নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করে না।

Advertisement

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার করিমপুর খেলার মাঠে করিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘বিএনপি ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আমরা চাই, আগামী দিনে বিএনপি নির্বাচনে যাবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। সেই ভোটাধিকার সকলে ভোট দিবে, যাকে খুশি তাকে দেবে। বিএনপি চায় প্রতিপক্ষ দল সব নির্বাচনে আসুক। জনগণ আমাদের পক্ষে আছে, আমরা ভয় পাই না। জনগণ যাকে ভোট দেবে তারাই আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে। কিন্তু জোর করে দিনের ভোট রাতে আর হবে না। বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল। যারা সন্ত্রাসে বিশ্বাস করে না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি, আমরা সংবিধানকে সমুন্নত রাখতে চাই। বিএনপি জনগণের দল, বিএনপি শান্তি চায়। বিএনপি একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে। বিএনপি সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে।

Advertisement

করিমপুর  ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন প্রমুখ। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar