ঢাকাWednesday , 25 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’

দেশ সময়
December 25, 2024 6:16 pm
Link Copied!

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমাদের একমাত্র লক্ষ্য হলো আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সুরক্ষা নিশ্চিত করা। বিশেষত সিরিয়ার ক্ষেত্রে।

বুধবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির (একে পার্টি) এক বৈঠকে তিনি এ কথা বলেন। 

বৈঠকে নিজের বক্তব্যে এরদোগান বলেন, ‘যখনই আমরা (সিরিয়ার) আলেপ্পো, দামেস্ক, হামা, হোমস, দারা এবং মানবিজে স্বাধীন সিরিয়ার পতাকা আমাদের অর্ধচন্দ্র ও তারকা খচিত পতাকার পাশে দেখি, আমরা আনন্দিত হই’।

Advertisement

সন্ত্রাসবাদ প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সন্ত্রাসী সংগঠন পিকেকে-কে (PKK) নির্মূল করব। যারা আমাদের এবং আমাদের কুর্দি ভাই-বোনদের মধ্যে রক্তের দেয়াল গড়ার চেষ্টা করছে, তাদেরকে আমরা ভেঙে ফেলব’।

পিকেকে গোষ্ঠীটি মূলত সিরিয়া ও ইরাকে সক্রিয়। দীর্ঘদিন ধরে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে সশস্ত্র এই গোষ্ঠীটি। এদের আক্রমণে গত কয়েক দশকে প্রায় ৪০,০০০ মানুষ নিহত হয়েছে। 

তুরস্ক এই সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট সেই সঙ্গে জোর দিয়ে বলেন, ‘তুরস্ক তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করতে বদ্ধপরিকর’।

তুরস্কের এই উদ্যোগ সিরিয়ার রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি, বিশেষ করে হায়াত তাহরির আল-শাম এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে নতুন প্রশাসনিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।