ঢাকাMonday , 5 June 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আন্ধারমানিক নদী দখল দূষণ মুক্ত করার দাবীতে মানববন্ধন

দেশ সময়
June 5, 2023 10:35 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল দূষণ মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় প্রেসক্লাব চত্ত¡রে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী নামের সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখা সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, পরিবেশ কর্মী ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ। বক্তারা আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল দূষণ মুক্ত করাসহ উপজেলার জিন খাল ও চিংগরিয়া খাল বন্দোবস্ত বাতিলের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।