ঢাকাThursday , 3 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ

আজ তারেক রহমানের কারামুক্তি দিবস

Link Copied!

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর দীর্ঘ ১৮ মাসের বন্দিদশা ও আইনি প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি পান তিনি। বিএনপির নেতাকর্মীদের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

Advertisement

২০০৭ সালের ওয়ান-ইলেভেনের সময় ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসা থেকে আটক করা হয় তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এরপর প্রায় ১৮ মাস, অর্থাৎ ৫৫৪ দিন কারাবন্দি থাকতে হয় তাকে।

কারাবন্দি অবস্থায় রিমান্ডের নামে তার ওপর নির্যাতন চালানো হয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়, যা বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।

Advertisement

পরবর্তীতে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতাল থেকেই মুক্তি পান তারেক রহমান।

কারামুক্তির পর শুরু হয় তার দীর্ঘ নির্বাসিত জীবন। উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানও লন্ডনে যান।

Advertisement

বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবছর ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে আসছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।