ঢাকাThursday , 21 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আজো ভালোবাসি

দেশ সময়
August 21, 2025 11:34 pm
Link Copied!

বৃষ্টিভেজা সেই সন্ধ্যাটাতে
তুমি আমি একসাথে।
আজ হারানো সে স্মৃতি গুলি উঁকি দিয়ে যায়
হৃদয়ের আয়নাতে।
সেই রং ছড়ানো বিকেলের কথা
কেনো আজো মনে পড়ে?
মেঘ কালো আকাশে যখন বরষা
নেমে আসে নির্ঝরে।
আজ তমসার ধরাতে আমায় ফেলে
হলে তুমি অভিলাষী,
তবু জানিনা কেনো আজো
তোমাকেই ভালোবাসি!
অপলক দৃষ্টিতে,কি যেনো কি সৃষ্টি তে,
পথ পানে শুধু চেয়ে থাকি।
জানিনা কি আছে লেখা,পাবো কি তোমার দেখা,
বুক ভরা আশা আজো রাখি।
শিশির ভেজা সেই সকাল টাতে
তুমি আমি হাত ধরে,
করেছিলাম দুজনে কত প্রেমের প্রলাপ,
তোমার কি মনে পড়ে?
সেই মৃদু কম্পন,শীতের কুয়াশা,
কেনো আজো মনে পড়ে?
আর বিষাদের কাঁটা টা বিঁধে দিয়ে যায়
আমার এই অন্তরে।
আজ অশ্রুর নিরধিতে আমায় ফেলে
হলে তুমি সুখ পিয়াসী।
তবু জানিনা,জানিনা কেনো আজো
তোমাকেই ভালোবাসি!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।