ঢাকাTuesday , 4 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Link Copied!

বহুল আলোচিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল ৫ আগস্ট (বুধবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। রাজধানীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টায় শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।

উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু জুলাই গণঅভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হবে। এরপর ৬ আগস্ট থেকে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

Advertisement

জাদুঘরটিতে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং সে সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক সংরক্ষণ করা হয়েছে। এখানে আন্দোলনের আলোকচিত্র, দুর্লভ নথিপত্র, শহীদ ও আহতদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, ব্যানার, প্ল্যাকার্ড এবং আন্দোলন-সংশ্লিষ্ট নানা ঐতিহাসিক উপকরণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া গত ১৭ বছরের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য, দলিল এবং সংশ্লিষ্ট উপাত্তও জাদুঘরের সংগ্রহে সংরক্ষিত হয়েছে, যাতে দর্শনার্থীরা সেই সময়ের ঘটনাপ্রবাহ সম্পর্কে ধারণা লাভ করতে পারেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।