ঢাকাMonday , 20 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় বৃদ্ধ চা দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

দেশ সময়
October 20, 2025 6:35 pm
Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামে এক চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত আলম হাওলাদার ওই গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে রাজু, কাদের ও সাইফুল নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

পারিবারিক সূত্রে জানা গেছে, দোকানের বকেয়া টাকা নিয়ে বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের ছেলে সরোয়ার হাওলাদার জানান, বিকেলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়েছিল, আর রাতে বাবাকে কুপিয়ে হত্যা করা হয়।

মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম তালুকদার জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং নিহতের ছেলে সরোয়ার হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।