ঢাকাThursday , 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দূবলারচরের শুটকীপল্লীগুলি

Link Copied!

সাগরে বৈরী আবহাওয়ায় কবলে পড়েছেন দুবলারচরের শুঁটকি পল্লীতে অবস্থানরত ১০ সহস্রাধিক জেলে। উত্তাল সাগর, অবিরাম বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে মাছ ধরা বন্ধ রেখে গত দু’দিন ধরে তারা নৌকা ট্রলার নিয়ে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে নিয়েছেন। বৃষ্টিপাতে তাদের আহরিত মাছ ও ভিজে নষ্ট হচ্ছে বলে তারা জানিয়েছেন।

Advertisement

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণীঝড় “আকভান”এর প্রভাবে কর্মচঞ্চল শুটকি পল্লীতে এখন একধরনের নীরবতা চলছে। জেলে ও মহাজনরা ক্ষতির আশংকা নিয়ে অলস সময় কাটাচ্ছেন।

গত দুইদিন যাবৎ সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে।ঝড়ো হাওয়ার সাথে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাগর দ্বীপ দুবলার আলোরকোল থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, সাগরে মাছ ধরতে না পেরে শুঁটকিকরণ জেলেরা তাদের নৌকা ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার খালে নিরাপদ আশ্রয় নিয়ে আছে।

Advertisement

অন্যদিকে, দুদিন আগে সাগর থেকে ধরে এনে শুঁকাতে দেওয়া মাছ বৃষ্টিতে ভিজে গেছে। সহসা আবহাওয়া ভালো না হলে মাছ নষ্ট হয়ে যাবে। এবারের শুঁটকি মৌসুমের শুরুতে জেলেরা দুইবার বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন বলে তিনি জানিয়েছেন।

আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, মৌসুমের শুরুতে দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে জেলেরা সাগরে মাছ ধরতে না পেরে আর্থিক ক্ষতির সম্মূখীন হয়েছেন। দুদিনের বৃষ্টিতে জেলেদের অনেক কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে বলে জানান তিনি ।

Advertisement

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মো. খলিলুর রহমান মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল হয়ে আছে। দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা গত দুই দিন যাবৎ সাগরে মাছ ধরতে যেতে পারেনি।

ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, বর্তমানে দুবলারচর অঞ্চলে দশ সহস্রাধিক জেলে অলস সময় কাটাতে বাধ্য হচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar