রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বরকল থানা, শিমুলতলী পুলিশ ক্যাম্প ও জারুলছড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বরকল থানা, শিমুলতলী পুলিশ ক্যাম্প ও জারুলছড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এর আগে পুলিশ সুপার বরকল থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান বরকল থানার অফিসার ইনচার্জ।
পরিদর্শনকালে তিনি থানা ও পুলিশ ক্যাম্পগুলোর সার্বিক কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণসংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন এবং অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


