ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে ষষ্ঠবারের মতো কঠিন চীবর দান, পাহাড়ি-বাঙালির উন্নয়নে কাজের অঙ্গীকার দীপু তালুকদারের

Link Copied!

বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় রাঙামাটির নানিয়ারচর উপজেলার গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে ষষ্ঠবারের মতো দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন নানিয়ারচর রত্নাঙ্কুর বন বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির, খামারপাড়া বন বিহারের অধ্যক্ষ মঙ্গলদর্শী মহাস্থবির, ডলুছড়ি শ্রাবস্থি ভাবনা কুঠিরের অধ্যক্ষ সমাধি আলো স্থবির এবং দিবাত্তয় লেমুছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আধিরত্ন স্থবির।

Advertisement

এর আগে অনুষ্ঠানে আগত পুণ্যার্থীরা বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাতি দান ও কল্পতরু দান সম্পন্ন করেন। পরে ধর্মীয় গুরুদের উদ্দেশে রাতভর তৈরি করা কঠিন চীবর দান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ এলাকার মানুষের উন্নয়নে তাঁকে জেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। যাতে পার্বত্য অঞ্চলে বৈষম্যহীনভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা যায়। পাহাড়ি-বাঙালিসহ সব জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে চান বলেও জানান তিনি।

Advertisement

অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বির, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সহসভাপতি রণ বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন এবং বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar