ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিকার সভায় ৭ প্রস্তাবে অনুমোদন, নতুন থানা-পৌরসভা ও উপজেলা সদর নিয়ে বড় সিদ্ধান্ত

Link Copied!

দেশের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনতে সাতটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী সভাপতিত্বে নিকারের ১২২তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

Advertisement

সভায় অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নতুন থানা ও পৌরসভা গঠন, উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তন এবং থানার নাম পরিবর্তন।

অনুমোদিত সাতটি প্রস্তাব হলো—

Advertisement

১. কক্সবাজারে মাতামুহুরী থানা স্থাপন

কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন থানাটি স্থাপন করা হবে। চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে সাহারবিল, পশ্চিম বড় ভেওলা, বদরখালী, ঢেমুশিয়া, কোনাখালী, পূর্ব বড় ভেওলা ও ভেওলা মানিকচর—এই সাতটি ইউনিয়ন নিয়ে মাতামুহুরী থানা গঠিত হবে।

Advertisement

২. চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তন

লক্ষ্মীপুর জেলার নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জনস্বার্থ, প্রশাসনিক সুবিধা, সেবার সহজপ্রাপ্যতা, পরিসংখ্যানভিত্তিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি উপজেলা ব্যবস্থাপনার বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩. বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তন

কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। স্থানীয় জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৪. মোকামতলা পৌরসভা গঠন

বগুড়ার মোকামতলা উপজেলায় নতুন পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মোকামতলা ইউনিয়নের ভাগকোলা, চকরামচন্দ্রপুর, কাশিপুর, লস্করপুর, লক্ষ্মীপুর, শঙ্করপুর, চাকলমা, মুরাদপুর, মালাহার ও চকপাড়া মৌজা নিয়ে এ পৌরসভা গঠিত হবে।

৫. পাগলা থানার নাম পরিবর্তন

ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

৬. জৈন্তাপুর পৌরসভা গঠন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী এবং ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওড়, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজা নিয়ে নতুন এ পৌরসভা গঠিত হবে।

৭. বগুড়ায় মোকামতলা থানা স্থাপন

বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। শিবগঞ্জ থানার ১২টি ইউনিয়নের মধ্যে ময়দানহাট্টা, শিবগঞ্জ সদর (আংশিক), দেউলি, সৈয়দপুর ও মোকামতলা—এই পাঁচটি ইউনিয়ন নিয়ে মোকামতলা থানা গঠিত হবে।

নিকারের এ সিদ্ধান্তগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar