ঢাকাFriday , 13 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

শপথ অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

দেশ সময়
December 13, 2024 12:50 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথগ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

ট্রাম্পের অন্তর্বর্তীকালীন মুখপাত্র মুখপাত্র ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন। এ নিয়ে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্পের আমন্ত্রণে শি জিনপিং সাড়া দিয়েছেন কি না? জবাবে ক্যারোলিন বলেন, চীনা কর্তৃপক্ষ এখনো বিষয়টি নির্ধারণ করেনি।

Advertisement

গত মাসে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথমদিনেই চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। গত ২৫ নভেম্বর ট্রাম্প বলেন, চীন সরকার যতদিন পর্যন্ত সিনথেটিক ওপিওড ফেন্টানাইল বা কৃত্রিম ওপিওড পাচার বন্ধ করবে না ততদিন পর্যন্ত চীনের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ থাকবে। 

আরেক পোস্টে ট্রাম্প চীনকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, চীনের প্রতিনিধিরা আমায় বলেছিলেন যে ফেন্টানাইল চোরাচালানে জড়িতদের তারা মৃত্যুদণ্ড দেবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এটি কখনো করেনি এবং এই মাদকে আমাদের দেশ ভরে গেছে। 

Advertisement

এর আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চীনা পণ্য আমদানিতে তিন ৬০ শতাংশ বা তার বেশি শুল্ক আরোপ করবেন।

অন্যদিকে চীনও জানিয়ে দিয়েছে, নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র বা চীন কেউই জয়ী হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।