ঢাকাTuesday , 26 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ

দেশ সময়
November 26, 2024 3:13 pm
Link Copied!

২০১৩ সালে ঢাকার মতিঝিল শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দায়ের করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

পরে হেফাজত ইসলামের নেতারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই গণহত্যার বিচার তো হয়নি, বরং তাদের সংগঠনের অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে।

Advertisement

এখন অন্তবর্তী সরকার এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করবে বলে আশা করছেন তারা।

এসময় ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান, হেফাজতের সামবেশে র‍্যাব ও পুলিশের হত্যাযজ্ঞের ঘটনা ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩’- এর গণহত্যার মধ্যে পড়ে।

হেফাজতে ইসলামের অভিযোগটি দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।