ঢাকাThursday , 21 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা ডিসেম্বরের মধ্যে প্রকাশ

দেশ সময়
November 21, 2024 5:21 pm
Link Copied!

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা চূড়ান্ত তালিকা ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, চলমান কাজের গতি বৃদ্ধি করে যথাযথ যাচাইবাছাই প্রক্রিয়ার মাধ্যমে অতিদ্রুত নির্ভুল ও সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে।

Advertisement

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলন এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, তালিকা প্রণয়ন ও কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। শহীদ পরিবার যারা রয়েছে, তাদের তথ্য সংগ্রহ করা সহজ। যারা আহত রয়েছে তাদের তথ্য ভেরিফাই করা একটু কষ্ট। আমরা নভেম্বর এর মধ্যে তথ্য সংগ্রহ শেষ করব। ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে আমরা পূর্ণাঙ্গ তালিকা পেশ করব।

Advertisement

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মুগ্ধসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।