ঢাকাTuesday , 20 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে চুরি হওয়া অটোভ্যানসহ দুই ছিনতাইকারী আটক

দেশ সময়
June 20, 2023 5:30 am
Link Copied!

মোঃ নাসিম:চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার  হাকরইল গ্রামের ছোট্ট শিশু সিহাব (১২) পিতার অসুস্থতার কারণে  তার বাবার চিকিৎসা খরচ যোগাতে ও সংসারের খাবার জোগাতে পিতার অটোভ্যান নিয়ে টাকা রোজগারের জন্য নাচোল বাসস্ট্যান্ডে অবস্থান করে। এই ঘটনাটি ঘটে ০৭/০৬/২৩ ইং তারিখে- দুস্কৃতিকারীরা ছোট্ট শিশু কে টার্গেট করে এবং তার ভ্যানের যাত্রী হয়ে তাকে নিয়ে ফতেপুর ইউনিয়নের আনোল বিলে নিয়ে যায়। তাকে সেখানে মারধোর করে এবং মৃত ভেবে খাড়িতে ফেলে রেখে তার অটো ভ্যানটি নিয়ে চলে যায় । নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানায় উক্ত অভিযোগ প্রাপ্তির পর হতে তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় মূল দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করি। তাদের দেওয়া তথ্যমতে উক্ত  ছিনতাইকৃত অটোভ্যানটি চাঁপাইনবাবগঞ্জ সদর  হতে ১৮/০৬/২৩ উদ্ধার করি। শিশু শিহাব ও তার অসহায় পরিবার তাদের একমাত্র উপার্জনের আটোভ্যান উদ্ধার হওয়ায় অনেক খুশি হয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar