ঢাকাThursday , 31 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তরুণীর সঙ্গে আপত্তিকর ছবি, ছাত্রলীগ নেতা চক্রবর্ত্তী আটক

দেশ সময়
October 31, 2024 12:58 pm
Link Copied!

ফেনীর পরশুরামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আশীষ চক্রবর্ত্তীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরশুরাম বাজারের উপজেলা সড়কের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আশীষ পরশুরাম পৌরসভার অনন্তপুর গ্রামের হিমল চক্রবর্ত্তীর ছেলে। তিনি পরশুরাম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

Advertisement

পুলিশ সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আশীষ চক্রবর্ত্তী আত্মগোপনে চলে যায়। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এর আগে গত ২ জুন আশীষ চক্রবর্ত্তী নামে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভালোই চলতেছে লিখে এক তরুণীর সঙ্গে আপত্তিকর ছবি পোস্ট করে। মুহূর্তেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। পরে এ ছাত্রলীগ নেতা নিজের ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে দাবি করেন। এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে ৫ জুন তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

Advertisement

এ ব্যাপারে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar