ঢাকাTuesday , 29 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধুমধাম আয়োজনে বিড়ালের বিয়ে, ছিল ভূরিভোজ

দেশ সময়
October 29, 2024 11:36 am
Link Copied!

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পোষা দুই বিড়ালের বিয়ে হয়েছে ধুমধামে। বিয়েতে সবকিছুর আয়োজন ছিল। অতিথিদের জন্য ছিল ভূরিভোজ। এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১০ হাজার ১ টাকা দেনমোহরে দুষ্ট ও মিষ্টি নামে দুই বিড়ালের বিয়ের আয়োজন করেন গৃহবধূ নাজমা আক্তার।

Advertisement

সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুলিয়ারচর বাজারের আলহাজ ছিদ্দিক মিয়ার বিল্ডিংয়ের ছাদে মানুষের বিয়ের মতোই আয়োজন হয়। এ বিয়ে উপলক্ষে প্রায় ৭০ জন মেহমানের জন্য পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, সবজি ও ঠাণ্ডা পানীয়সহ ছিল বাহারি সব খাবারের আয়োজন।

নাজমা আক্তার কুলিয়ারচর বাজার আল্লাহ ভরসা মৎস্য আড়তের মালিক মো. মিশু মিয়ার স্ত্রী। তিনি কুলিয়ারচর বাজার আলহাজ ছিদ্দিক মিয়ার বিল্ডিংয়ে চতুর্থ তলায় ভাড়া বাসায় থাকেন।

Advertisement

জানা গেছে, স্বাভাবিক নিয়মে বিয়ের আগের দিন পোষা বিড়াল দুষ্ট ও মিষ্টির গায়ে হলুদের আয়োজন করা হয়। বিয়ের দিন বরপক্ষ (দুষ্ট) পার্শ্ববর্তী পূর্ব গাইলকাটা মহল্লার মো. সেলিম মিয়া বরযাত্রী নিয়ে গেটে ২ হাজার ৫ টাকা দিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে বরযাত্রীসহ কনের বাড়ির মেহমান মিলে খাওয়া-দাওয়া শেষে পোষা বিড়াল দুষ্ট ও মিষ্টির বিয়ে দেন। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ হাজার ১ টাকা। এ বিয়েতে ৭০ জন স্থানীয় মেহমান অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar