ঢাকাSaturday , 10 June 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে গরু চোর আটক

দেশ সময়
June 10, 2023 5:49 pm
Link Copied!

মোঃ গোলাম মাওলা ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি গরুর খামারে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন ভোলার মো. রশিদ(৫২)। (৯ জুন)শুক্রবার রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম চর দপদপিয়া গ্রামের কামরুল হাচান রুপমের খামারে চুরি করার সময় জনতার হাতে ধৃত হয়। পরে তাকে স্থানীয় জনতা নলছিটি থানা পুলিশের কাছে হন্তান্তর করে।
স্থানীয়রা জানায়, গতকাল রাতে পশ্চিম চর দপদপিয়া গ্রামে কামরুল হাসান রুপমের গরুর খামারের গ্রিল কাটার সময় পাহারাদার টের পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে। এসময় তার সাথে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। আটক মো. রশিদ ভোলা জেলার বেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা মো.মোতাজিন হাওলাদারের পুত্র।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা হাজতে প্রেরন করা হয়েছে। গতকাল রাতে একটি খামারে চুরি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।