ঢাকাWednesday , 24 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশ সময়
April 24, 2024 6:23 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল সকাল মাগুরা জেলা মডেল মসজিদ ও ইসলামিক কেন্দ্র মিলনায়তনে মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর সভাপতি মোহাম্মদ আবু নাসের বেগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, ইসলামিক ফাউণ্ডেশন উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান মনির, মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, ডিসি কালেক্টর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিরুল ইসলাম, শিক্ষা ও আইসিটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রোকুনুজ্জামান।
এবছর মাগুরা জেলা থেকে সরকারি ও বেসরকারি সংস্থা মিলিয়ে পুরুষ ও মহিলা হজ্জ যাত্রীদের সংখ্যা ২৩৫ জন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar