ঢাকাSunday , 21 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জীবন মানোন্নয়নের ১৬৭ জনকে বাইসাইকেল বিতরণ

দেশ সময়
April 21, 2024 1:07 pm
Link Copied!

মোঃ নাসিম, নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জীবন মানোন্নয়নে ১৬৭ জনকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। শনিবার দুপুরে নাচোল উপজেলা পরিষদের আয়োজনে নাচোল উপজেলা পরিষদ মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন অতিথিরা।

Advertisement

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান, রাজশাহী বিশ্ব বিদল্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, পুলিশ সুপার ছাইদুল হাসান, সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকারসহ অন্যান্যেরা।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা জানান, বাইসাইকেল পাওয়ায় আমারসহ আমার পরিবারের অনেক উপকার হবে। আগে পায়ে হেটে বা ভ্যানে করে স্কুলে অর্থ খরচ করে যেতে হতো। এখন বাইসাইকেল পাওয়ায় অতিরিক্ত টাকা খরচ হবে না। সময় মতো স্কুল গিয়ে ক্লাস করতে পারবো। বাইসাইকেল পাওয়ায় অনেক আনন্দিত তারা।

Advertisement

এদিকে স্থানীয় প্রশাসকসহ অতিথিরা জানান, এ ধরনের আয়োজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজে লাগবে। আগমীতে এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।

এ অনুষ্ঠানে ১৮৭ জন শিক্ষার্থীদের মাঝে অর্থসহ বিভিন্ন ধরনের উপকরণ প্রদান করা হয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar