ঢাকাTuesday , 16 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে দ্রুতগামী যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক দম্পত্তির মৃত্যু

দেশ সময়
April 16, 2024 6:37 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে দ্রুত মহাসড়ক পার হওয়ার একটি
যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক তরুণ দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কালিয়াকৈর বাইপাস ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন, উপজেলার বড়ইইতলী গ্রামের ব্যবসায়ী মো: মোজাম্মেল হকের ছেলে মো. আসিফ মাহমুদ (২৫) এবং তার স্ত্রী তানজিম বকশী (২১।

জানা যায়, “গত বছরের জুলাই মাসে আসিফ ও তানজিমের বিয়ে হয়। টাঙ্গাইল জেলার,মির্জাপুর উপজেলার কুড়িপাড়া গ্রামে এক স্বজনের গায়ে
হলুদের অনুষ্ঠানে যোগ দিয়ে রোববার মধ্যরাতে তারা বাড়ি ফিরছিলেন।

Advertisement

কালিয়াকৈর বাইপাস এলাকায় দ্রুত মহাসড়ক পার হওয়ার সময় টাঙ্গাইলগামী ’মাহী স্পেশাল পরিবন’এর একটি যাত্রীবাহীবাস তাদের চাপা দেয়।

এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিতসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘাতক বাসটি আটক করলেও বাসের চালক ও হেলপাড় পালিয়ে গেছে। এব্যপারে মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar