ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

Link Copied!

রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী, মাদক কার্বারী, মাদক সেবী ও গণউপদ্রবকারী সহ ৬জন কে আটক করা হয়েছে।

Advertisement

সোমবার (২৩ নভেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের আটক করে।

আটককৃতরা হলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ঘাগড়া কলাবাগান এলাকার মো. শরিফুল ইসলাম (২৫), মাদক কার্বারী হিসেবে চট্টগ্রাম আনোয়ারা থানার মালঘর বাজারএলাকার বিজয় ঘোষ (৩৮), রাঙামাটির কোতোয়ালি থানার ইসলামপুর এলাকার মো. হাসান (৩০), মাদকসেবী অবস্থায় লংগদু উপজেলার ভাঙ্গামোড়া এলাকার জ্যাকশন চাকমা (২২), রাঙামাটির বালুখালি এলাকার রিয়ান চাকমা (২১)। এছাড়াও রাঙামাটির ফিসারীঘাট শান্তিনগর এলাকার মোঃ রমজান হোসেন (৪১) কে গণউপদ্রবকারী হিসাবে গ্রেফতার করা হয় বলেও জানায় পুলিশ।

Advertisement

এবিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar