ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগেবিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Link Copied!

মানবতার সেবায় সর্বদা প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী এই প্রতিপাদ্য কে সামনে রেখে নানিয়ারচর উপজেলার সকল সম্প্রদায়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে নানিয়ারচর জোন।

Advertisement

সোমবার সকালে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, নানিয়ারচর জোন কমান্ডার মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি।

বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শনকালে তিনি দূর দুরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

Advertisement

বিনামূল্যে এই ম্যাডিকেল ক্যাম্পে নানিয়ারচর জোনের আওতাধীন প্রত্যন্ত এলাকার অসংখ্য অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করতে আসেন।

এসময় তিনি রোগীদের আশ্বস্ত করে বলেন, প্রয়োজনীয় ওষুধ জোনে পাওয়া না গেলে শহর থেকে সংগ্রহ করে বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করা হবে। এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে দুর্গম এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর কথাও জানান নানিয়ারচর জোন কমান্ডার।

Advertisement

এদিকে চিকিৎসা সেবা নিতে আসা বিভিন্ন বয়সী রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ কে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এসময় নানিয়ারচর জোনের জেডএসও মেজর সাদাত মোহাম্মদ শাহরিয়ার শামীম শোভন, ডাক্তার ক্যাপ্টেন মোহছেনা নাজবীন শিপা ও ক্যাপ্টেন মাকছুদুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar