ঢাকাWednesday , 18 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে চিকিৎসকদের দক্ষতা কাজে লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর

Link Copied!

জাতীয় পর্যায় থেকে জেলা ও উপজেলা পর্যন্ত দেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে চিকিৎসকদের দক্ষতা, আধুনিক জ্ঞান ও উন্নত চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

Advertisement

তিনি বলেন, চিকিৎসকদের দক্ষতা ও বিদ্যমান সম্পদের সঠিক প্রয়োগ দেশের বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতের জন্য উন্নত করতে সহায়ক হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশ’-এর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম এ মুহিত বলেন, জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠন করতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসকদের দক্ষতা, জ্ঞান ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে এবং ভবিষ্যতের জন্য আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘বাধাহীনভাবে নিবিড় পরিচর্যা সেবা সবার নাগালে পৌঁছে দেওয়া’ প্রতিপাদ্য নিয়ে ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।

Advertisement

সম্মেলনে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং সংসদ সদস্য মাহমুদা হাবিবা।

অনুষ্ঠানে ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব ইনটেনসিভ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার’-এর প্রেসিডেন্ট ডা. হাভিয়ের পেরেজ ফার্নান্দেজসহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া-প্যাসিফিক অঞ্চল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিটিক্যাল কেয়ার সোসাইটির শীর্ষ নেতারা এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উন্নয়নশীল দেশগুলোতে নিবিড় পরিচর্যা বা ক্রিটিক্যাল কেয়ার বিষয়ে গবেষণার সক্ষমতা বৃদ্ধি, তরুণ গবেষক তৈরি এবং বৈশ্বিক চিকিৎসানীতিতে উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।

সম্মেলনে এসআইবির সভাপতি ও সিবকন ২০২৬-এর আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক এ কে কামরুল হুদা এবং সংগঠনের উপদেষ্টা ও অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক মো. মোজাফফর হোসেনসহ দেশি-বিদেশি খ্যাতিমান চিকিৎসক, গবেষক ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar