বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পলাতক ফ্যাসিবাদী শক্তি পেছনের দরজা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ তাদের এ ধরনের প্রচেষ্টা সফল হতে দেবে না। অতীতেও জনগণ তাদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ ১৭ বছর ধরে জুলুম ও অত্যাচার চালিয়েছে। এখন প্রতিবেশী দেশের মদদ নিয়ে পেছনের দরজা দিয়ে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে দলটি। তারা পুনরায় গুম-খুনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, রক্তাক্ত পথ তৈরি করে কিংবা গুম-খুনের রাজনীতি করে আর ক্ষমতায় আসা সম্ভব হবে না। জনগণ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে সচেতন। যারা বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেয়, দেশের মানুষ তাদের আর দেখতে চায় না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


