ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার, পুরুষ ও নারী বিভাগে বিজয়ী যারা

Link Copied!

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় রাঙামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ২০ জন সাঁতারু অংশ নেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান।

Advertisement

প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে ৯ জন করে মোট ১৮ জন বাছাইকৃত সাঁতারু অংশ নেন। পাশাপাশি স্বাগতিক হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা থেকে উভয় বিভাগে একজন করে আরও দুজন প্রতিযোগিতায় অংশ নেন।

কাপ্তাই লেকের মগবান টিলা থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি বিএফডিসি ঘাট এলাকায় এসে শেষ হয়। এতে পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।

Advertisement

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। দ্বিতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ।

নারী বিভাগে প্রথম হন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন। দ্বিতীয় স্থান অর্জন করেন নৌবাহিনীর সোনিয়া আক্তার এবং তৃতীয় হন নৌবাহিনীর পলি খাতুন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী সাঁতারুদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন। এ ছাড়া সফলভাবে সাঁতার শেষ করা প্রত্যেক প্রতিযোগীকেও সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, দেশের সাঁতার অঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান সাঁতারু অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত অঞ্চলের মেধাবী ও সম্ভাবনাময় সাঁতারুদের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলার লক্ষ্যে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে বাহিনীটি।

এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিভাবান সাঁতারুদের বিকাশের পাশাপাশি জাতীয় সাঁতার অঙ্গনকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো সাঁতারু তৈরির লক্ষ্যেও এ কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar