ঢাকাSaturday , 14 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় ছোট ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফিরে বড় ভাইয়ের মৃত্যু

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় ছোট ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফিরে মারা গেছেন বড় ভাই। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

মারা যাওয়া দুই ভাই হলেন ছোট ভাই আব্দুল হাকিম তালুকদার (৮০) ও বড় ভাই আব্দুল আজিজ তালুকদার (৮২)।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান আব্দুল হাকিম তালুকদার। শুক্রবার জুমার নামাজের পর উপজেলা মডেল মসজিদের সামনে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন বড় ভাই আব্দুল আজিজ তালুকদার। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

Advertisement

আব্দুল আজিজ তালুকদারের ছেলে মো. নূরুজ্জামান তালুকদার বলেন, তাঁর বাবা ও চাচার বয়সের ব্যবধান ছিল মাত্র দুই বছর। তাঁদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। বাড়িও ছিল পাশাপাশি। তাঁর চাচা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

এক দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar