ঢাকাWednesday , 11 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড

Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মো. আশরাফ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

আদালতের রায়ের কপি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিকেলে কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই দিন কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান আশরাফ হোসেন। পরে সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন করেন তিনি।

Advertisement

এ ঘটনায় একই দিন শিশুটির মা শাপলা বেগম কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি আশরাফ হোসেন উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নের বলাইটারি গ্রামের মৃত আব্দুল সাহাদ আলীর ছেলে।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ে অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পাঁচ বছর বয়সী শিশুকে প্রলোভন দেখিয়ে এমন অপরাধ করেছেন আসামি আশরাফ হোসেন। মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। এতে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar