ঢাকাFriday , 6 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় কলেজছাত্রী পিংকির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় লতিকা হেলেন পিংকি (১৮) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পরিবার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত পিংকি শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর মেয়ে। তিনি চলতি বছর শরণখোলা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ছিল তার।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার কোচিং সেন্টারে ভর্তির উদ্দেশ্যে খুলনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পিংকি। এ জন্য ভর্তি ফি, যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ মায়ের কাছ থেকে নয় হাজার টাকা নিয়েছিলেন তিনি। তবে যাওয়ার আগে আরও ১০০ টাকা চাওয়া নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিজের ঘরে চলে যান।

Advertisement

পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাইম ইসলাম জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা করে ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করা হয়।

Advertisement

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar