ঢাকাThursday , 29 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় সমবায় সমিতি গঠন ও নিবন্ধন বিষয়ে সভা-প্রশিক্ষণ অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় উৎপাদন, আর্থিক ও সেবামূলক খাতে সমবায় সমিতি গঠন ও নিবন্ধনের লক্ষ্যে প্রাক্‌-নিবন্ধন ও উদ্বুদ্ধকরণ সভা এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় রায়েন্দার শহীদ মিনার সড়কে সিএসও নেটওয়ার্কের প্রস্তাবিত বলেশ্বর সমবায় সমিতি লিমিটেডের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জামিল হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সিএসও নেটওয়ার্ক শরণখোলার প্রতিষ্ঠাতা সদস্য মো. হেমায়েত উদ্দিন বাদশা এবং প্রতিষ্ঠাতা সদস্য মীর সরোয়ার হোসেন।

Advertisement

সভায় প্রধান অতিথি সমবায় সমিতির নীতিমালা, গঠনতন্ত্র ও সংবিধানসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি সমিতির সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মো. জামিল হোসেন মোল্লা জানান, প্রস্তাবিত বলেশ্বর কৃষি সমবায় সমিতি লিমিটেডের নিবন্ধনপ্রক্রিয়া প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। শিগগিরই নিবন্ধন কার্যক্রম শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

সংগঠনের সভাপতি সাবেরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম টিটু। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভা ও প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar