নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জবাবে সরোয়ার তুষারের সমালোচনা করেছেন রাশেদ খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
পোস্টে রাশেদ খান লিখেছেন, SUST থেকে অনার্স শেষ করতে না পারা ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সরোয়ার তুষার কেন পড়াশোনা শেষ করতে পারেননি, তা তিনি বলবেন না বলেও উল্লেখ করেন।
রাশেদ খান জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে BBA করেছেন। MBA-এর ফাইনাল সেমিস্টারে তাঁর সামনে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া অথবা পড়াশোনায় ফিরে যাওয়ার সুযোগ ছিল। তিনি পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং পরবর্তী সময়ে রাজনীতিতে মনোযোগ দেন।
পোস্টে তিনি প্রশ্ন তোলেন, কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরও সরোয়ার তুষার কেন চাকরির পরীক্ষায় অংশ নেননি। একই সঙ্গে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও কটাক্ষ করেন রাশেদ খান।
তিনি আরও বলেন, সরোয়ার তুষার চাইলে আবারও অনার্স পড়ার ব্যবস্থা করে দেবেন। লাগালাগির পেছনে সময় ব্যয় না করে পড়াশোনা করে মানুষ হওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে রাশেদ খান এনসিপির প্রসঙ্গ টেনে সরোয়ার তুষারকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন।
