ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৭ দফা দাবি বাস্তবায়নে গাইবান্ধা ডিসির কাছে দলিল লেখক সমিতির স্মারকলিপি

Link Copied!

দলিল লেখকদের পেশাগত বিভিন্ন সমস্যা সমাধান ও দীর্ঘদিনের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা দলিল লেখক সমিতি।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক, গাইবান্ধা সদর দলিল লেখক সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মন্ডল, সদস্য সচিব নাজিম উদ্দীন মন্ডল, সাঘাটা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম, জেলা দলিল লেখক সমিতির সহ-দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম, সিরাজুল ইসলাম মিথেন, পলাশবাড়ীর সদস্য শহীদ রানা জুয়েল, সুন্দরগঞ্জের গোলাম রাব্বানী প্রামাণিক, সদস্য আব্দুল কালাম আজাদ এবং জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ রিয়াজ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisement

সমিতির নেতারা জানান, দলিল লেখকদের পেশাগত নানা সমস্যা সমাধান ও দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন তারা।

স্মারকলিপি দেওয়ার সময় নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে তাদের পেশাগত সমস্যা ও দাবিগুলো তুলে ধরেন। জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা তাদের বক্তব্য শোনেন এবং স্মারকলিপি গ্রহণ করেন।

Advertisement

এ সময় গাইবান্ধা সদর, সাঘাটা, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।